1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১

আত্রাই গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,লাশ উদ্ধার করছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলা নিকটস্থ ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের আওতাধীন শিমুলিয়া গ্রামে গত রাতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জানা যায়,ওই গৃহবধূর নাম মোছা. ফারজাহান আক্তার (২২), স্বামীর নাম মো.রাজু মণ্ডল (২৫)।

প্রতিবেশীরা বলেন,পারিবারিক অসচ্ছলতার কারনে তারা দুজন গ্রাৃ থেকে ঢাকায় যেয়ে একটি গার্মেন্টেসে চাকুরী শুরু করে।একই গার্মেন্টেসে চাকুরী করার সুবাধে তাদের মাঝে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।এরপর দুই থেকে আড়াই বছর পূর্বে দুজনার প্রেম বিয়েতে রূপ নেয়,তাদের ঘরে আসে একটি ফুটফুটে কন্যা (০১) সন্তান।

কিছুটা টানা পোড়া ও অস্বচ্ছতার মাঝে ভালো চলছিলো তাদের সংসার জীবন।গত ৮/৯ মাস পূর্বে রাজুর স্ত্রী ফারজাহান আক্তার ব্রেন স্টোক করে এরপর থেকেই তার ব্রেনে আর স্বাভাবিক ভাবে কাজ করতো না।পারিবারিক কিছুটা অস্বচ্ছতার কারনে পান থেকে চুনে গেলেই রাগারাগি করত আর অধিকাংশ সময় অসুস্থ থাকতেন কথায় কথায় রাগ করতেন এমনটি জানায় প্রতিবেশীরা।প্রতিবেশীদের ধারণা অসুস্থতার কারনে হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজাহান।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করি।সেই সাথে উনি বলেন,আমরা যতটুকু প্রাথমিক ভাবে শুনেছি এবং ধারণা করেছি উনি ব্রেন স্টোক করার পর থেকে মানসিক ভাবে পুরোপুরি অসুস্থ।সেই সাথে রয়েছে তাদের পারিবারিক অস্বচ্ছতা যার কারনে হয়তো স্বামী-স্ত্রীর মাঝে কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে আর সেখান থেকে উনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারন জানা যাব।উনি আরও বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর পর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :