1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আশুলিয়ায় ছাত্রলীগের ০৬ সদস্যকে আটক করে পুলিশে দিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে,ছাত্রলীগের ০৬ জন সদস্যকে আটক করে পুলিশের সপোর্দন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।এতে সার্বিক সহযোগিতা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।

উনার সার্বিক সহযোগিতায় ও দেলোয়ার হোসেন মিন্টুর দিক নির্দেশনা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম, রুবেল হাসান, মিজান, হিরা সহ আরও অনেক নেতাকর্মী অংশগ্রহণ করে পবনারটেক এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দন করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-

১।মো: ইব্রাহিম(১৮),পিতা- মো: ইয়াসিন আলী,মাতা- ফুলমালা বেগম,সাং- চিলগাছা,থানা- কাজীপুর, জেলা- সিরাজগঞ্জ, এ/পি সাং- ভাদাইল মধ্যপাড়া, আশুলিয়া, ঢাকা ২। মো: নাজমুল খান(১৮),পিতা- মো: সেলিম খান
মাতা- নাজমা বেগম,সাং- এনায়েতপুর,থানা- এনায়েতপুর জেলা- সিরাজগঞ্জ,এ/পি সাং- ভাদাইল ক্লাব, আশুলিয়া, ঢাকা।

৩। মো: ইব্রাহিম(১৮)পিতা- মো: আলী হোসেন,মাতা- মোসা: বেগম,সাং- ভাদাইল পুর্বপাড়া,থানা- আশুলিয়া জেলা- ঢাকা,৪। আবদুল্লাহ নয়ন(১৮),পিতা- মো: মানিক হোসাইন,মাতা- মায়া বেগম,সাং- পবনারটেক (উত্তরপাড়া),থানা- আশুলিয়া জেলা- ঢাকা,৫। মো: ইসমাইল হোসেন রনি(১৮),পিতা- মো: শফিকুল ইসলাম, মাতা- দোলেনা বেগম,সাং- পুলর,থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ,এ/পি, সাং- ভাদাইল মধ্যপাড়া,থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
৬। মো: তুষার মিয়া(১৮),পিতা- সোহরাব মিয়া,মাতা- রুবি বেগম,সাং- ধর্মপুর,থানা- সুন্দরগঞ্জ,জেলা- গাইবান্ধা, সাং- ভাদাইল ক্লাব, থানা- আশুলিয়া জেলা- ঢাকা

তারা সবাই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন,আশুলিয়ার শ্রীপুরে আ.লীগের নিষিদ্ধ সংগঠন একটি ঝটিকা মিছিল করেছিল। পরে তাদের চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ০৬ সদস্যকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আ.লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজনকে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা ওই মিছিলকে ছাত্রলীগের মিছিল বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :