1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

কমলগঞ্জে সংবর্ধনা ও আলোচনাসভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ ( মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রসময় মোহান্ত কে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশকে শান্তিপ্রিয়, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে কমলগঞ্জ উপজেলার বিদ্যমান গ্রামসমূহে অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ মে বিকালে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিন এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অধ্যক্ষ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, এডভোকেট চাঁদ মুরারী সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মনিপুরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রকীর্তি সিংহ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহ।
সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া রহমান, নিরঞ্জন দেব, নিখিল সিংহ, রুপেন্দ্র সিংহ, বজ্র মোহন সিংহ, সুজিতা সিনহা, চা শ্রমিক নেত্রী গীতা কানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :