1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড়

দুটি কিডনি নষ্ট হওয়া জাকিরের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা খোরশেদ আলম 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রাউফুর রহমান পরাগ : “মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য”অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যারা নিজেকে উৎসর্গ করছেন তাদের কাছেই যেন ছুঁটে যান ভুক্তভোগী মানুষ। ঠিক তেমনি কিডনি নষ্ট হয়ে যাওয়া মৃত্যু পথযাত্রী মো: জাকির হোসেন বাঁচতে চান। তাইতো জাকিরের পরিবার এই রেমিটেন্স যোদ্ধা জাকিরকে বাঁচাতে ছুঁটে এসেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের কাছে। জাকিরের বিস্তারিত জানার পর বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম জাকিরের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। 

বাংলাদেশ বেতারের কর্মচারী ছিলেন এই অসুস্থ জাকিরের বাবা-মা। জাকিরের বাবা পৃথিবী ছেড়ে চলে যান অনেক আগেই। সংসারের হাল ধরতে জাকির হোসেন পাড়ি জমান মধ্যপ্রাচ্যের জর্ডানে। তিনি বিগত চার বছর আগে ভিষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর জর্ডান থেকে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। এই রেমিটেন্স যোদ্ধার কষ্টার্জিত সকল অর্থ চলে যায় চিকিৎসায়। ডাক্তাররা বলেন, জাকিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতে বড় আকুতি জাকির ও তাঁর পরিবারের। 

আজ (মঙ্গলবার) বিকেলে মো: জাকির হোসেনের বোন আলো আক্তার তাঁর ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য ছুঁটে আসেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের কাছে। তাৎক্ষনিকভাবে খোরশেদ আলম আয়োজন করেন সংবাদ সম্মেলনের। 

সেখানে লায়ন খোরশেদ আলম বলেন, এর আগে কৃতিকে বাঁচাতে আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবারও আবহাওয়া ভাল থাকলে সাভারের রেডিও কলোনী মাঠে জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহায়তা চান লায়ন খোরশেদ আলম।  এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু সহ সকল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করেন আয়োজক লায়ন খোরশেদ আলম।  

এ সময় বক্তব্য রাখেন, অসুস্থ জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠু,, অনেকে। 

আগামী ২৫ জুলাই জাকির হোসেনের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্ট সফল করতে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।

এসময় আরো উপস্থিত ছিলেন,সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  রাশেদুজ্জামান বাচ্চু,পৌর স্বেচ্ছাসেবল দলের সাবেক সদস্য সচিব রাকিব হাসান,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :