1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

আত্রাই আলার হাতে আলাউদ্দিনের চেরাগ, কৃষকদল থেকে বহিষ্কার,পদ পেলেন বিএনপিতে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় গতকাল (৩১ জুলাই) বিএনপির ১০১ সদস্যদের কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।তবে এ কমিটি থেকে বাদ পড়েছেন দলটির দুর্দিনে রাজপথে লড়াই সংগ্রাম করা অনেক ত্যাগী নেতাকর্মীরা এমন অভিযোগ দলটির নেতাকর্মীদের।

সেই সাথে চাঁদাবাজি,দখলবাজি,সহ নানা অভিযোগ কৃষকদল থেকে সম্প্রতিক বহিষ্কার হওয়া নেতা মো. আলাউদ্দিন আলাকে নিয়ে থানা বিএনপির কমিটি গঠন করায় আলোচনা সমালোচনার মুখে কয়েকগুণ বেশি পড়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন,এই কমিটি মনগড়া কমিটি।যেই কমিটিতে দলের ত্যাগী,পরীক্ষিত নেতাকর্মীরা স্থান পায় না,স্থান পায় চাঁদাবাজ দখল- বাজ সেই কমিটি কখনোই জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারবেনা।একজন চিন্থিত চাঁদাবাজ দখলবাজ কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মত সুসংগঠিত একটি রাজনৈতিক দলে পদপদবী পায়?

জানা যায়,গত (১৫ জুলাই) বাংলাদেশ কৃষক দলের নওগাঁ জেলা কমিটির সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু’র সাক্ষরিত একটি দলীয় প্যাডে তাকে বহিষ্কার আদেশ প্রদান করা হয়।সেখানে উল্লেখ করা হয় আত্রাই উপজেলা কৃষকদলের পদ সহ কৃষকদলের সকল পদপদবী থেকে তাকে বহিষ্কার আর্দেশ প্রদান করা হলো।শুধু তাই নয়,সেই সাথে সংগঠনটির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন,বহিষ্কৃত আলার সাথে কেউ যেনো কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক না রাখেন।

এখন জনমনে প্রশ্ন তাহলে বিএনপি কি চাঁদাবাজদের দল?যদি তাই না হবে, তাহলে যে ব্যক্তিকে গত ১৫ জুলাই চাঁদাবাজি সহ নানা অভিযোগে বহিষ্কার করা হলো তাকে নিয়ে কেন আত্রাই থানা বিএনপিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ দিয়ে কমিটি গঠন করা হল?সেই সাথে যারা দলের দুঃসময়ে দলের সাথে ছিল না তারা কিভাবে দলে জায়গা পেল?এখন এমন হাজার প্রশ্ন ঘোর পাক খাচ্ছে দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষদের মনে।

আবার অনেক বলছেন,চাঁদাবাজির অভিযোগে কৃষকদল থেকে বহিষ্কার হয়ে তার যেনো কপাল খুলেছে।আরও বলছেন,কৃষকদল থেকে বহিষ্কার হয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে সে পদ কিনে নিয়েছে উপরের নেতাদের ম্যানেজ করে।নয়তো চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়া একজন ব্যক্তি কিভাবে ১৫ দিন অতিবাহিত না হতেই যুগ্ম সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ পায়?যেখানে আমাদের নেতা তারেক রহমান বার বার বলছেন,চাঁদাবাজ দখলবাজ ভূমিদস্যু এদের দলে কোনো স্থান নেই।কিন্তু এদের নিয়েই গঠন করা হলো থানা বিএনপির কমিটি বৃদ্ধা আঙ্গুলী দেখানো হলো তারেক রহমানকে।

বিষয়টি নিয়ে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :