1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

আশুলিয়ায় ঝুটকেন্দ্রিক সন্ত্রাসী গ্যাং দমনে সেনা অভিযান, আটক ১১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির:
আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুটের গাড়ি বের হওয়ার আগে সন্ত্রাসী গ্রুপ ও কিশোর গ্যাংয়ের মহড়া, ভাঙচুর ও সাধারণ পথচারীদের মারধরের ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুপুরে জামগড়া এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপ ও কিশোর গ্যাং দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া চালায়। এসময় তারা পথচারীদের মারধর ও স্থানীয় দোকানপাটে ভাঙচুর চালায়। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান পরিচালনা করে।

এসময় ২০ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে নিরপরাধ শ্রমিকদের ছেড়ে দেওয়া হলেও ১১ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী গ্যাংয়ের মূলহোতা হিসেবে মুকুল ভূঁইয়া ও রনি ভূঁইয়ার নাম উঠে আসে। সেনা ও পুলিশের যৌথ অভিযানে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘ এক বছর ধরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আগস্ট ২০২৪-এর পর থেকে একাধিকবার সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পথচারী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। পাশাপাশি গার্মেন্টস মালিকপক্ষ ঝুট বাজারজাত করতে ব্যর্থ হচ্ছিল।

গত সেপ্টেম্বর, অক্টোবর ২০২৪ এবং চলতি বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসে একাধিক সংঘর্ষের পর এলাকায় তীব্র ভীতি ছড়িয়ে পড়ে। অবশেষে বৃহস্পতিবার সেনা অভিযানের পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা জানান, এ অভিযান না হলে ঝুট ব্যবসাকে ঘিরে আরও বড় ধরনের সংঘাত ঘটতে পারত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :