1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বেলা নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে বিশ্ব নার্সেস দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
”স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্তের বিকল্প নেই বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন” এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব নার্স দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বেলা নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও মোটরসোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বেলা নার্সিং ইনস্টিটিউট এর কার্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন। পরে তারা মোটর শোভযাত্রার মাধ্যমে র‌্যালী করে নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত কেন্দ্রীয় র‌্যালীতে অংশগ্রহন করে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত বণার্ঢ্য র‌্যালিটি মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ও নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে এসময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম কিবরিয়া, ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ নাজমা খাতুন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন মচিমহা শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সহ-সভাপতি মমতাজ বেগম, কোষাধ্যক্ষ রাশিদা খাতুনসহ শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়াও আয়োজিত র‌্যালীতে বেলা নার্সিং ইনস্টিটিউটসহ শহরের বিভিন্ন বেসরকারী নার্সেস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি বের করেন।
প্রসঙ্গত, আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১২ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য, স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সুরক্ষিত করুন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :