1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে ২৮ লাখ টাকা ও ২২ ভরি সোনা চুরি; ঘটনাস্থলে ওসি, মালামাল উদ্ধারের আশ্বাস জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীকে কারণ দর্শানোর নোটিশ আত্রাই জানালা দিয়ে যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপ, হাসপাতালে চিকিৎসাধীন সৌদির রিয়াদে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১৩ প্রবাসী নিহত, পরিবারের খোঁজ নিতে ছুটে গেলেন ইউএনও মনিরুজ্জামান জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর সড়ক যোদ্ধা সম্মাননা-২০২৬ পেলেন জি এম খসরুজ্জামান মিন্টু আত্রাই শিক্ষিকার ফেসবুক মন্তব্য ঘিরে আলোচনা, জুলাই নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগ মনিয়ারী ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান এস এম ফারুক বখত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সুপার কাপ ফুটবল পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেফতার

আশুলিয়ায় স্বামী-স্ত্রী সহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় সন্তানসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায়, কন্যা সন্তান ও স্ত্রীর মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের হা-মীম পোশাক কারখানার তিন নম্বর গেট সংলগ্ন এলাকার আবুল হোসেনের টিনমেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ও তাদের ৫ বছরের কন্যা সন্তান জামিলা।

স্থানীয়রা বলেন, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে ওই আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। আজ বিকেলে ওই বাসায় কোন সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্তানের মুখ থেকে বিষের ঘন্ধ পাওয়া গেছে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্বামি রুবেল কি কারনে স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের উত্তর পাওয়া যায় নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান দৈনিক নতুন দিগন্তকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুই জনের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :