1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল দুর্নীতির সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা:প্রশ্নের মুখে আ.লীগ নেতা নাজিমুদ্দিন জনমত উপেক্ষা করে ভুল নকশায় ফের খুলনার কপিলমুনি বাজারে উচ্ছেদ: ক্ষুব্ধ এলাকাবাসী ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়বে’ সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে আত্রাই উপজেলা ছাত্রদল ও নওগাঁ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোর আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধিঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন নারী চোরকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তারা। কর্তৃপক্ষ তাদের গতিবিধি লক্ষ্য করে নজরদারি শুরু করলে ভিডিও প্রমাণসহ চুরির সময় হাতেনাতে ধরে ফেলা হয়।

সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের লক্ষ্য করে স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিলেন।

চুরির ঘটনার পরপরই বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানানো হয় এবং আটক তিন নারীকে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে রাখা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেকে আটক চোরদের দেখতে ভিড় করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা ঘটছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপ ও সতর্ক নজরদারির ফলেই এবার তিন চোরকে আটক করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :