1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

সাভারে সন্ত্রাসী জাকির বাহিনীর হামলায় নিহত ১, আহত ৮ — আতঙ্কে স্থানীয়রা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হুমায়ুন কবির :
সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক বিএনপির কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ স্থানীয় মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন— জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিনসহ আরও কয়েকজন।
আহত জাবেদ জানান,
“রাত আটটার দিকে হঠাৎ করে সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০–৪০ জন লোক ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের ওপর এলোপাতাড়ি আঘাত করে তারা। আবু সাইদ ভাই ঘটনাস্থলেই মারা যান। আমরা কয়েকজন গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।”
হামলার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলা হতে পারে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। পুলিশ বলছে, ঘটনার মূলহোতাদের শনাক্তে অভিযান চলছে।
সাভারের বেড়াইদ গ্রামে রক্তাক্ত এই হামলার পর থেকেই টানটান উত্তেজনা বিরাজ করেছে এলাকাজুড়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :