1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম আত্রাইয়ে ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুরের বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

আশুলিয়ায় রাত ১টায় দুই শিশু নিয়ে রাস্তায় অসহায় মা: মানবিকতার বড় প্রশ্ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:মানুষের বিবেক কি সত্যিই আজ এতটাই নিস্তেজ হয়ে গেছে—এমন প্রশ্নই উঠে এসেছে আশুলিয়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাত ১টার দিকে হামীমের ২ নম্বর গেটের সামনে দুই ছোট সন্তানকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায় মাকে দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় দোকানদার মনিরের ডাক পেয়ে ঘটনাস্থলে এগিয়ে যান ( সাংবাদিক মাসুদুর রহমান রুবেল)। কথা বলে জানা যায়, ওই নারী আশুলিয়ার নিশ্চিন্তপুরে গণি স্কুলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি জানান, বাড়ির এক মাসের ভাড়া বাকি থাকায় বাসার ম্যানেজার নাকি তার কক্ষ তালাবদ্ধ করে দেন। ফলে গভীর রাতে দুই সন্তানকে নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

মহিলার স্বামী দূরে থাকায় এই মুহূর্তে তিনি কারো কাছ থেকে সরাসরি সাহায্যও পাচ্ছিলেন না।

এমন পরিস্থিতিতে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন—রাতের অন্ধকারে দুই শিশুসহ এক নারীর নিরাপত্তা কোথায়! যদি কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায়িত্ব নেবে কে—এ প্রশ্নও উঠে আসে স্থানীয়দের মাঝে।

পরে ৯৯৯-এ ফোন করে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়। পুলিশ ঘটনাটি অনুসন্ধানের আশ্বাস দেয়।

এই ঘটনা আমাদের সমাজে মানবিকতার ঘাটতির এক নির্মম চিত্র তুলে ধরে—একটি পরিবার যখন সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন, তখনই তারা সবচেয়ে অসহায় হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :