1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

আত্রাই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা: বিজয়ের চেতনায় ঐক্যের আহ্বান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ খবিরুল ইসলাম।

তিনি জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-৬ আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য এবং ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্যকালে মোঃ খবিরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,
“১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার ভিত্তি। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদান ছাড়া আজকের স্বাধীন বাংলাদেশ কল্পনাও করা যেত না।”

তিনি আরও বলেন, বিজয়ের চেতনায় দেশ গড়তে হলে সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সামাজিক ও রাজনৈতিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি বিজয় দিবসের চেতনায় মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :