1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন : বিএনপি নেতা খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

হুমায়ুন কবির :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন,এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম। গতকাল জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশের মানুষের মধ্যে যে আবেগ, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রত্যাবর্তনের দিন ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা এবং আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাভার ও আশুলিয়া জুড়ে লাখো মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা,সবকিছুই প্রমাণ করে তারেক রহমান এখন দেশের গণমানুষের নেতা।
তিনি আরও বলেন, দুপুর থেকে রাত পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ যেভাবে প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন, তা স্পষ্ট করে দেয়,তারেক রহমান শুধু একটি দলের নেতা নন, তিনি এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের এই ভালোবাসা ও প্রত্যাশাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য তাকে একমাত্র যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
খোরশেদ আলম বলেন, আজকের এই জনসমাগম প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র ফিরে পেতে চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্বে তারেক রহমানকেই দেখতে চায়। দেশের মানুষের হৃদয়ে তারেক রহমানের যে অবস্থান তৈরি হয়েছে, তা কোনো কৃত্রিম প্রচারণা নয় বরং এটি মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসার বহিঃপ্রকাশ।
এ সময় তিনি সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টি উপেক্ষা করে সড়কের পাশে দাঁড়িয়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে স্বাগত জানানোই প্রমাণ করে,বাংলাদেশের মানুষ তাদের প্রিয় নেতার পাশে আছে এবং আগামীর পথচলায় তার সঙ্গেই থাকবে।
খোরশেদ আলম আরও বলেন, এই জনস্রোত ও ভালোবাসা বিএনপির রাজনীতিকে নতুন গতি দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :