1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

ধামরাইয়ে দেয়াল ঘড়ি মার্কার প্রচারণায় মুফতি আশরাফ আলী, ক্লিন রাজনীতির অঙ্গীকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির :
ঢাকা-২০ (ধামরাই) আসনে ১১ দলীয় জোটের (উন্মুক্ত) প্রার্থী হিসেবে খেলাফত মজলিস মনোনীত মুফতি আশরাফ আলী ধামরাইয়ের শুয়াপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শনিবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই প্রচারণা কার্যক্রমে অংশ নেন।
প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী বলেন, নির্বাচিত হলে ধামরাইকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা দুর্নীতির মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিল করলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে এই অঞ্চল ঝুট-বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেয়াল ঘড়িতে ভোট দিয়ে নির্বাচিত করলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ধামরাই গড়ে তোলার অঙ্গীকার করেন মুফতি আশরাফ আলী। এ সময় খেলাফত মজলিসের ধামরাইয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :