1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আঘাতের যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত ছটফট করছে তানভীর, মামলার ১১৫ দিন পার হলেও গ্রেফতার হয়নি কোন আসামি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আবু সুলতান আহমেদ,জেলা (নওগাঁ) প্রতিনিধি:আত্রাই উপজেলার মোল্লা আজাদ ডিগ্রী কলেজ ফুটবল দলের ওপর হামলার ঘটনায় মামলার একশ পনের দিন পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খোঁজ নিয়ে দেখা যায়, এ ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। এমনকি আসামিরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলেও জানিয়েছেন অনেকে।
এ ব্যাপারে আদমদীঘি থানার মামলার ইনভেস্টিগেশন অফিসার বাবলু ইসলাম বলেন, এরই মধ্যেই আমরা ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট থেকে শুরু সকল কাগজপত্র হাতে পেয়েছি এবং আমরা আসামি গ্রেফতারের চেষ্টা করছি। এজন্য বাদীপক্ষের সঙ্গেও কথা বলেছি। যাতে তারা সকল আসামিদের চিনতে আমাদের সহযোগিতা করে। তাদের বলেছি যেন আসামিদের কাউকে দেখলে আমাদের খবর দেওয়া হয়, তাহলে আমরা তাদের গ্রেফতার করবো।

গত বছরের ১৭ নভেম্বর আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ খেলে নওগাঁ থেকে আত্রাই ফেরার পথে উক্ত ম্যাচে পরাজিত সায়েম উদ্দিন স্কুল এন্ড কলেজের ফুটবলার ও শিক্ষার্থীরা মিলে পথ আগলে আদমদীঘি থানার আওতাধীন কেল্লাপাড়া নামক স্থানে সংঘবদ্ধ হয়ে রড লাঠি পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে আত্রাই উপজেলার ফুটবলারদের ওপর।এতে আত্রাই উপজেলা ফুটবল একাদশের অধিনায়ক তানভীর ইসলাম মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় তানভীরকে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার ৪ দিন পরে তানভীরের বাবা মোঃ শাহাজাহান আলী প্রাং আদমদীঘি থানায় একটি এজাহার দায়ের করেন এবং এজাহারের সত্যতা সাপেক্ষে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে তা মামলার অন্তর্ভুক্ত করা হয়। উক্ত ঘটনায় ২০ জনকে আসামি করা হয়,মামলায় বিশেষ ভাবে উঠে আসে সায়েম উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষক মারুফের জড়িত থাকার বিষয়টি। এছাড়াও ৪/৫ অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :