1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড়

পোরশায় পুলিশের অভিযানে উদ্ধার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি, ওজন ১৩৭ কেজি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

আবু সুলতান আহমেদ জেলা (নওগাঁ)প্রতিনিধি:নওগাঁ জেলার পোরশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিরল ও মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তথ্য পাওয়া যায় যে, পোরশা থানাধীন ১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানের মধ্যে একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে। বিষয়টি জানার পর নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়।

রাত ১১টা ৫ মিনিটের দিকে কবরস্থানের মাঝামাঝি একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি হিন্দুধর্মীয় কোনো দেবতার বলে ধারণা করা হচ্ছে। এর উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৩৭ কেজি।

পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে। বর্তমানে এটি পোরশা থানা হেফাজতে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরোনো এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ হতে পারে।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত মূর্তির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :