1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

জাতীয় প্রেসক্লাবে আইজেএফের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২ মার্চ ২০২৬ (সোমবার): পবিত্র মাহে রমজানের পুণ্যময় পরিবেশে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের (আইজেএফ) ইফতার ও দোয়া মাহফিল। সোমবার প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

ইফতার পূর্ববর্তী এই আয়োজনে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাসউদুর রহমান তালুকদার। তাঁর পরিচালনায় দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দেশের গণমাধ্যম অঙ্গনের উত্তরোত্তর সাফল্য এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা কামনাও বিশেষভাবে প্রার্থনা করা হয়।

ইফতার মাহফিলে সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিবর্গের অংশগ্রহণে মিলনায়তন পরিপূর্ণ হয়ে ওঠে। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলায় বক্তারা সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

পবিত্র এই মাসে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার ওপর জোর দেন উপস্থিত বক্তারা। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

উল্লেখ্য, আইজেএফ-এর প্রচার সম্পাদক শিকদার নূর-ই-আলম সিদ্দিকী মুরাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :