1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

নওগাঁর রাণীনগরে অবৈধ রিং জাল পুড়িয়ে ছোট যমুনা নদীতে মৎস্য অভয়াশ্রম ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলায় ছোট যমুনা নদীতে দেশীয় মাছ সংরক্ষণে অবৈধ রিং জাল পুড়িয়ে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ শিকারের ফলে নদী থেকে দেশীয় মা-মাছ কমে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুজাইল দক্ষিণপাড়া এলাকার তারাপালের দহ নামক স্থানে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।

এর আগে সতর্কতামূলক অভিযানে ওই এলাকা থেকে কয়েকটি অবৈধ রিং জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে অভয়াশ্রম এলাকায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

সভায় স্থানীয়রা মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং অভয়াশ্রম রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সচেতনতামূলক বক্তব্যে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, “মাছে-ভাতে আমরা বাঙালি। মাছ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য। তাই মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারবে।”

তিনি আরও বলেন, কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য স্থানীয়দের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :