1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মো.আবু রায়হান,নিজস্ব প্রতিবেদক:নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে (১৮ মার্চ) আয়োজিত এ মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমীর অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব। তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়নের আমীর শাহিন আহম্মেদ, ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মতিউর রহমান এবং সাবেক সভাপতি ময়েন উদ্দিন। তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়নের আমীর আব্দুল সামাদ, আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহসানগঞ্জ ইউনিয়ন সভাপতি মজনু ভাইসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পুরো আয়োজনটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :