1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান

আশুগঞ্জে প্রবাসীর স্ত্রীর সাথে ইউপি সদস্যের আপত্তিকর ভিডিও ফাঁস, এলাকায় সমালোচনার ঝড়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া
এবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রবাসীর স্ত্রীর সাথে মোঃ ইকবাল হোসেন নামে এক ইউপি সদস্যের অশ্লীল ও আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে উপজেলার সর্বমহলে সমলোচনার ঝড় বইছে।
ইকবাল হোসেন উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা।
বুধবার (২২ জুন) বিকেলে ইকবাল মেম্বার ফাঁস হওয়া ভিডিওতে প্রদর্শিত ব্যাক্তি তিনি নিজে বলে স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, তার শত্রুরা গোপনে এ ভিডিও ধারন করেছে। এসময় তিনি নিজের অনৈতিক কর্মকান্ডের দায় স্বীকার করলেও এ ব্যাপারে কারো অভিযোগ নেই বলে জানান। এ বিষয়ে সাংবাদিকদেরকে তিনি শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরীর সাথে কথা বলতে বলেন।
স্থানীয়রা জানান, মোঃ ইকবাল মেম্বার এক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেম করে আসছিলেন। সম্প্রতি ইকবাল হোসেন ওই মহিলার সাথে অনৈতিক কাজে লিপ্ত হবার সময় কে বা কারা গোপনে এ ভিডিও ধারন করে। পরে ম্যাসেঞ্জার, ইমু ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে উক্ত অশ্লীল ভিডিও ক্লিপটি শরীফপুর ইউনিয়নসহ উপজেলার এনড্রয়েট মোবাইল ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দেয়।
বর্তমানে উক্ত ভিডিও ক্লিপটি এনড্রয়েট মোবাইল ব্যবহারকারীদের হাতে হাতে রয়েছে। এ নিয়ে চায়ের দোকানসহ বিভিন্ন লোকজনের মধ্যে চলছে মুখরোচক আলোচনা। বইছে সমালোচনার ঝড়।
এ ব্যাপারে শরীফপুর ইউনিয়ন পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মেম্বার ও বিশিষ্টজন জানান, অশ্লীল ভিডিও ক্লিপটি মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়ায় ইকবাল মেম্বারের প্রতি সংক্ষুব্ধ মানুষের ক্ষোভ ধুমায়িত হচ্ছে। এ নিয়ে যে কোন অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা করছেন তারা। তাই অবিলম্বে ইকবাল মেম্বারকে আইনের আওতায় আনার দাবি তাদের।
এ ব্যাপারে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী জানান, এটি উক্ত ইউপি মেম্বারের ব্যাক্তিগত ব্যাপার। আমার এ বিষয়ে কী করনীয় আছে?

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :