1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

ঈদে ভাকুর্তা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হাসান আলী মেম্বার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সাভার প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাকুর্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চুনারচর,নলগড়িয়া,ডুমরাগান্ধা, কাইশাচর সহ ভাকুর্তা ইউনিয়নের
সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাকুর্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাসান আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সহমর্মিতার এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসবের শিক্ষা ধারণ করে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হাসান আলী মেম্বার বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে আমাদের সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। বিশেষ করে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত তাৎপর্য।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভবিষ্যতেও জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি আবারো নির্বাচিত হলে গরিব-দুঃখী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দেব। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সব সময় পাশে থাকব। একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমি আপসহীন থাকব।”
শেষে তিনি ভাকুর্তা ইউনিয়নবাসীর সার্বিক মঙ্গল, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :