1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

আত্রাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান,উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরেন।সেই সাথে বলেন ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতা দিবস শুধু আনন্দের নয়, এটি আত্মত্যাগের স্মৃতি বহন করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। সব মিলিয়ে আত্রাই উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং গভীর শ্রদ্ধাবোধে পরিপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :