1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

পুলিশের জালে ছিনতাইকারী: আত্রাই ঘটনা রাজশাহী থেকে গ্রেফতার ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাই উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে (২৯ মার্চ) অভিযান চালিয়ে রাজশাহী শহরের কাটাখালী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া নোকিয়া কোম্পানির একটি মোবাইল ফোন ও উদ্ধার করা হয়েছে।

গত ২৫ মার্চ
ভোর আনুমানিক ৬টার দিকে আত্রাই-সান্তাহার আঞ্চলিক মহাসড়কের মহাদিঘী উত্তরপাড়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. রাশেদ রহমান রাজন (৩৪), পিতা: মো. সিরাজুল ইসলাম, সাং নওদাপাড়া, থানা কাটাখালী, রাজশাহী।
২. মো. আরাফাত রহমান চয়ন (২১), পিতা: মো. হোসেন আলী, সাং নওদাপাড়া, থানা কাটাখালী, রাজশাহী।

পুলিশ জানায়, ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে রাজশাহী শহরের কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া একটি নোকিয়া ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে, আহত ব্যবসায়ী মো. শওকত হোসেন (৫০) সকাল ৬ ঘটিকায় নিজ গন্তব্য থেকে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। দুর্বৃত্তরা তার পথরোধ করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। ছুরিকাঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও পুলিশের দ্রুত অভিযানে দুইজন গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি জড়িতদের ধরতে জোরালো অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাওয়া যাবে—এ ধারণা সম্পূর্ণ ভুল। আত্রাইয়ে যে কোনো ধরনের সন্ত্রাস, ছিনতাই বা অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :