1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব দীর্ঘ রাজনৈতিক পথচলায় অবিচল কাজী রেজাউল হক সাঈদ, প্রবাসে থেকেও সক্রিয় বিএনপির রাজনীতিতে সাভার থানা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীদের পছন্দের শীর্ষে শহিদুল ইসলাম আত্রাই থানায় হঠাৎ পুলিশ সুপারের পরিদর্শন—মাদকবিরোধী অভিযান জোরদারের কঠোর নির্দেশ বিষাক্ত সিসার ধোঁয়ায় আতঙ্ক: আত্রাইয়ে ‘আর,এস,এস মেটাল ইন্ডাস্ট্রিজ’ ঘিরে জনস্বাস্থ্যের চরম ঝুঁকি আত্রাইয়ে বিদ্যুতের ভেলকিবাজি—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জলসিঁড়ি আবাসনে রিহ্যাব নেতাদের মতবিনিময়, নীতিগত সহায়তার দাবি

আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলাবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আত্রাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাহিদুল ইসলাম বিপ্লব।

পহেলা বৈশাখ বাঙালি জাতির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এ দিনটি শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে বিবেচিত। নববর্ষ বাঙালির জীবনে নতুন আশা, আনন্দ ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। গ্রামবাংলার মেলা, হালখাতা, পান্তা-ইলিশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়, যা আমাদের শিকড় ও ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পৃক্ত।

নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি অনন্য অধ্যায়। এটি বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে নতুন করে জাগ্রত করে। অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় এই উৎসব।”

তিনি আরও বলেন, “নতুন বছর আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করছি। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আমাদের প্রত্যেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আত্রাই উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন কামনা করে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠন সম্ভব। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

শেষে তিনি আত্রাই উপজেলাবাসীসহ দেশবাসীকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শুভ নববর্ষ ১৪৩৩—সবার জীবনে বয়ে আনুক নতুন আলোর বার্তা।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :