1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব দীর্ঘ রাজনৈতিক পথচলায় অবিচল কাজী রেজাউল হক সাঈদ, প্রবাসে থেকেও সক্রিয় বিএনপির রাজনীতিতে সাভার থানা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীদের পছন্দের শীর্ষে শহিদুল ইসলাম আত্রাই থানায় হঠাৎ পুলিশ সুপারের পরিদর্শন—মাদকবিরোধী অভিযান জোরদারের কঠোর নির্দেশ বিষাক্ত সিসার ধোঁয়ায় আতঙ্ক: আত্রাইয়ে ‘আর,এস,এস মেটাল ইন্ডাস্ট্রিজ’ ঘিরে জনস্বাস্থ্যের চরম ঝুঁকি আত্রাইয়ে বিদ্যুতের ভেলকিবাজি—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জলসিঁড়ি আবাসনে রিহ্যাব নেতাদের মতবিনিময়, নীতিগত সহায়তার দাবি

রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণ।

উপজেলা প্রশাসন, রাণীনগরের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন, ব্যানার, ফেস্টুন ও বৈচিত্র্যময় সাজসজ্জা।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করি। তিনি সবাইকে মিলেমিশে আনন্দের সঙ্গে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়, যা দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন গ্রামীণ পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার ছিল।

সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাণীনগরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :