1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা মানিকাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি (১৫ এপ্রিল) জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও জনসাধারণ অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।

পরে উপজেলা প্রশাসন ঘটনাটির প্রাথমিক সত্যতা যাচাই করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রশাসন বিধি মোতাবেক অভিযুক্ত শিক্ষক শ্রীদামকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :