মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোলাই মদ তৈরির একটি সক্রিয় আস্তানাও ধ্বংস করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সরস্বতী চৌধুরী (৫০), স্বামী মৃত রাম সংকর চৌধুরী, গ্রাম-খোলাপাড়া, থানা-আত্রাই, জেলা-নওগাঁকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন, যা স্থানীয়ভাবে সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
এছাড়াও, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা চোলাই মদ তৈরির সরঞ্জামাদি ও অস্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ, যাতে ভবিষ্যতে সেখানে আর মাদক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা না যায়।
আত্রাই থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
Leave a Reply