1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেওয়ার পরদিনই আত্রাই উপজেলায় ৩৫০ পিচ নেশাজাতীয় এম্পুল ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার ভরতেঁতুলিয়া পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গান্ধী চত্বরের দক্ষিণ পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাওছার হোসেন (২৪)। স্থানীয়ভাবে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৫০ পিচ নেশাজাতীয় এম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা।

এর আগে (১৯ মে) মঙ্গলবার আত্রাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি প্রশাসনকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বলেন, “আত্রাই-রাণীনগরে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর হতে হবে।” এমপির এমন ঘোষণার পরদিনই পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন আত্রাই থানার তদন্ত ওসি মো. ইফতেখার উদ্দিন, এসআই মাহফুজ, এএসআই মামুন (১) ও এএসআই জামাল হোসেন সহ অন্যরা।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় এম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় একজনকেই আসামি করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :