রাজশাহী জেলা ২৮ জুন ২০২৬
মোঃ সোহেল রানা,নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কচি কণ্ঠের আসর (KKA)-এর রাজশাহী জেলা শাখা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। কেন্দ্রীয় কচি কণ্ঠের আসরের অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রাজশাহী অনুষ্ঠিত এক সভায় ৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কচি কণ্ঠের আসরের নির্বাহী কমিটির সদস্য ড. মিজানুর রহমান শেলী। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা সেনগুপ্তা, ডিরেক্টর, এইচআর, অ্যাডমিন অ্যান্ড অপারেশনস এবং সাদিয়া আরিফিন শান্তা, ডিরেক্টর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্রেস অ্যান্ড কমিউনিকেশনস।
গঠিত রাজশাহী জেলা কমিটির সদস্যরা হলেন—
* সভাপতি: ড. এম. নূর উদ্দীন পান্না
* সচিব: লায়ন মোঃ সাইদুর রহমান
* অর্থ সচিব: ড. মোঃ সাজ্জাদ হোসেন
* সদস্য: আব্দুর রশীদ
* সদস্য: লায়ন মোঃ সোহেল রানা
সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সাংস্কৃতিক চর্চার প্রসারে কচি কণ্ঠের আসর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজশাহী জেলা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এ সময় কচি কন্ঠের আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা ভিত্তিক আয়োজনের খসড়া আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে বরেণ্য ব্যক্তিত্ব হেমায়েত হোসেন-এর হাত ধরে প্রতিষ্ঠিত কচি কণ্ঠের আসর আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুপরিচিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিশুদের মেধা বিকাশ, সাংস্কৃতিক চর্চা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের সীমানা ছাড়িয়ে কচি কণ্ঠের আসর ইউএসএ গত ২৬ বছর ধরে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।
নবগঠিত রাজশাহী জেলা কমিটির মাধ্যমে সংগঠনের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালীভাবে বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকাশনায়:
কেন্দ্রীয় কচি কণ্ঠের আসর (KKA)
প্রেস অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ
ঢাকা, বাংলাদেশ।
Leave a Reply