1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ডিস-নেট ব্যবসা জিম্মির চেষ্টা: মাদক কারবারিদের কোপে রক্তাক্ত স্বেচ্ছাসেবক দল কর্মী আত্রাই কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে গিয়ে সরকারি কর্মচারী কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে বন্যাদুর্গতদের মাঝে ৩০ মেট্রিক টন চাল বিতরণ, শিক্ষার্থীদের ব্যাগ প্রদান ও বৃক্ষরোপণ আ.লীগ নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা সভা! প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক মহল কচি কণ্ঠের আসরের রাজশাহী জেলা কমিটি গঠন ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি

আত্রাইয়ে বন্যাদুর্গতদের মাঝে ৩০ মেট্রিক টন চাল বিতরণ, শিক্ষার্থীদের ব্যাগ প্রদান ও বৃক্ষরোপণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

আবু সুলতান আহমেদ: বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ সহায়তার অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় ১ হাজার পরিবারের মাঝে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। একই কর্মসূচিতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানবিক কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৬ নম্বর মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বক্স, ৩ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জরুল আলম মঞ্জু, ৬ নম্বর মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ, ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবু, ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ৫ নম্বর বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী প্রসেনজিৎ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আয়রুল আলম, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন, সদস্য সচিব সাব্বির হোসেন আদরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি বলেন, মানবিক সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কোনো অসহায় পরিবার যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

অনুষ্ঠান শেষে উপজেলার বন্যাদুর্গত ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এরপর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

স্থানীয়দের মতে, একই কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এই তিনটি উদ্যোগ সরকারের জনকল্যাণমুখী কার্যক্রমের ইতিবাচক দৃষ্টান্ত। তারা এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :