1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সামির আটকের পর ‘দেওগাঁয়ে তাণ্ডব’, বাড়ি দখল ও লুটপাটের অভিযোগ সামির গ্রেপ্তারের পর বাড়িতে আত্রাই মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের কারাদণ্ড সংবাদ সম্মেলনে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সাবেক কাউন্সিলরের দাবি, নেপথ্যে ‘কানা খোকন’ ও তার সহযোগীরা আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ অভিযুক্ত গ্রেপ্তার বহুমুখী সেবা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করছে অতিথি ডট কম বিগত বছরের লুটপাটের সিন্ডিকেটের বিতর্কিত ব্যক্তিদের নিয়ন্ত্রণে মুদ্রণ কাজ,বাড়বে প্রায় ৪০০ কোটিরও বেশি! আশুলিয়ায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সাভারে পারিবারিক বিরোধে হামলা-ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ আশুলিয়ায় ডিস-নেট ব্যবসা জিম্মির চেষ্টা: মাদক কারবারিদের কোপে রক্তাক্ত স্বেচ্ছাসেবক দল কর্মী আত্রাই কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে গিয়ে সরকারি কর্মচারী কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ

সংবাদ সম্মেলনে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সাবেক কাউন্সিলরের দাবি, নেপথ্যে ‘কানা খোকন’ ও তার সহযোগীরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি: সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবুল হোসেন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি স্থানীয় এক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সাভারের নামাবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সাবেক কাউন্সিলর আবুল হোসেন মোল্লা।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ‘সাভারের স্থায়ী ছেলে’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার ও তার পরিবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর নেপথ্যে সাভার সদর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের বাসিন্দা খোকন মোল্লা ওরফে ‘কানা খোকন’ এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন মোল্লা বলেন, খোকন মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে অপরাধের পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করায় ক্ষুব্ধ হয়ে তিনি ও তার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন।
তিনি আরও দাবি করেন, খোকন মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে অতীতে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছাত্র হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া সরকার পরিবর্তনের পরও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয়ে আবুল হোসেন মোল্লা জানান, গত ২৬ জুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে জমি পরিমাপের সময় খোকন মোল্লা ও তার দুই ছেলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আনোয়ার মোল্লা ও মনির মোল্লা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আনোয়ার মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় ২৮ জুন মনির মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। তবে প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধেও পাল্টা মামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর আবুল হোসেন মোল্লা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :