1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় আশুলিয়ার শাহজাহান নগর, পবনারটেক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী মো. শাহজাহান মিয়া। আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুন হোসেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি এবং এলাকার সার্বিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে কামনাও করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টু বলেন, “রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, আর তা হলো দেশের এবং তার জনগণের জন্য ভালো কিছু করার আন্তরিক প্রত্যয়। আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও সেবাবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। সকলের মতামতকে সম্মান জানিয়ে উন্নয়নের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। তরুণদের কর্মমুখী করে তোলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, ড্রেনেজ ও নাগরিক সেবার উন্নয়নে আমি সর্বদা কাজ করতে চাই। আমার রাজনীতি হবে মানুষের কল্যাণের রাজনীতি।”

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান মিয়া বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতৃত্বই জনগণের প্রত্যাশা। তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আয়োজক মো. হারুন হোসেন বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার সমস্যা সমাধান এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা দেলোয়ার হোসেন মিন্টুর সফলতা এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :