1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আবু সুলতান আহমেদ, জেলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামে গোসল করতে নেমে আত্রাই নদীতে নিখোঁজ হয়েছেন প্রায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। নিখোঁজ ওই বৃদ্ধার নাম মোছা. মানিকজান বিবি। তিনি মৃত কাশেমের স্ত্রী। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল এবং স্থানীয়দের সমন্বয়ে নদীতে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মানিকজান বিবিকে একা আত্রাই নদীর ঘাটের দিকে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনি প্রতিদিনের মতো গোসল করতে নদীতে নেমেছিলেন। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, মানিকজান বিবি কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সেই অবস্থায় তিনি একাই বাড়ি থেকে বের হয়ে নদীর ঘাটে চলে যান বলে ধারণা করা হচ্ছে। তার পরিবারে সাতজন সন্তান রয়েছেন, যার মধ্যে দুই ছেলে ও পাঁচ মেয়ে।

খবর পেয়ে সকাল আনুমানিক ৮টার দিকে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। পরবর্তীতে উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়।

আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নেকবর আলী সরকার জানান, নদীতে পানির গভীরতা ও প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকে নদীর তীরে স্বজনদের আহাজারি ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রিয়জনের সন্ধানে তারা অধীর অপেক্ষায় রয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ মানিকজান বিবির মরদেহ কিংবা তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :