1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট, অবৈধ জাল জব্দ ও ধ্বংস নওগাঁর হানিট্র্যাপ ৪ সদস্য গ্রেফতার,নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতো টাকা বৃষ্টিভেজা রাতে খোলা আকাশের নিচে আর্তনাদ, পাশে দাঁড়ালেন ইউএনও মনিরুজ্জামান আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁর হানিট্র্যাপ ৪ সদস্য গ্রেফতার,নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতো টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে তরুণদের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে ভিকটিমদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিশেষ কৌশলে তাদের ফাঁদে ফেলে টাকা আদায় করতো চক্রটি।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪ এপ্রিল রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা ওই বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ চালিয়ে আসছিল। তারা ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতো। পরে কৌশলে তাদের ভাড়া বাসায় ডেকে এনে মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে টাকা আদায় করতো।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা-মৃত আল হেলাল, মাতা-মোছা. মমতা বেগম, সাং-পুইয়া, থানা-পত্নীতলা, নওগাঁ।২. মো. মমিনুর ইসলাম (২২), পিতা-মৃত কামরুজ্জামান, মাতা-মোছা. মর্জিনা বেগম, সাং-শিবপুর সরদারপাড়া, থানা-পত্নীতলা, নওগাঁ।৩. মোছা. রুমা খাতুন (২০), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-মোছা. মেরিনা বেগম, স্বামী-মো. শান্ত, সাং-হালাট্টী, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট।৪. মোছা. সাদিয়া আক্তার মায়া (১৯), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা-আমেনা আক্তার সিমু, স্বামী-মারুফ হাসান মুন্না, সাং-সুতরইল, থানা-পোরশা, নওগাঁ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই ধরনের অপরাধ করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণদের এ ধরনের ফাঁদ থেকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অপরিচিত কারও প্রলোভনে পড়ে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :