1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রথম ব্যাচে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে ৮০ শিক্ষার্থী

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং শিক্ষা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক যাত্রা শুরু হয়।

নওগাঁ শহরের বাইপাস সড়কের বরুনকান্দি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রতিটি বিভাগে ৪০ জন করে শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক নিয়োগও সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাসে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব ও প্রয়োজনীয় একাডেমিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নওগাঁবাসীর প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন মৌজায় জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আধুনিক অবকাঠামো, গবেষণাভিত্তিক শিক্ষা এবং মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে জেলার উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :