1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জেলা(গাজীপুর)প্রতিনিধি: দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘লিপি আক্তার (Lipi Akter)’ নামের একটি ফেক ফেসবুক আইডির প্রকৃত পরিচালনাকারী হিসেবে অভিযুক্ত মেহেদী হাসান বিজয় ওরফে হাসানকে গ্রেপ্তার করেছে গাজীপুর সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিপি আক্তার’ নাম ব্যবহার করে পরিচালিত ওই ফেসবুক আইডি থেকে নির্দিষ্ট এক ব্যক্তিকে হেয় প্রতিপন্ন, সামাজিকভাবে অপদস্থ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নামে পুলিশ।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেক আইডিটির প্রকৃত পরিচালনাকারী হিসেবে মেহেদী হাসান বিজয় ওরফে হাসানকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কারও বিরুদ্ধে মানহানিকর, বিভ্রান্তিকর বা হয়রানিমূলক তথ্য প্রচারের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে অপপ্রচার, হয়রানি ও মানহানিকর তথ্য ছড়ানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতার অংশ হিসেবে এ গ্রেপ্তারকে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :