1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

জনদাবির মুখে রাণীনগরের ইউএনও রাকিবুল হাসানের বদলি স্থগিত,নতুন ইউএনওর যোগদানও আপাতত অনিশ্চিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের বদলির আদেশ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের দাবির পর প্রশাসন তার বদলির সিদ্ধান্ত স্থগিত করেছে বলে জানা গেছে।

গত ২৬ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজশাহীর বাঘা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারকে রাণীনগর উপজেলা পরিষদে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বর্তমান ইউএনও মো. রাকিবুল হাসানকে অন্যত্র বদলির সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন প্রকাশের পরপরই রাণীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “রাকিবুল হাসান স্যারকে রাণীনগরেই চাই” স্লোগানে অসংখ্য পোস্ট, ছবি, স্ট্যাটাস ও মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই তার প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানান।

এদিকে বাঘার সাবেক ইউএনও শাম্মী আক্তারের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাকে রাণীনগরে যোগদান করতে না দেওয়ার দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালোভাবে উঠে আসে। বিভিন্ন মহল এ বিষয়ে প্রচার-প্রচারণা চালায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।

পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে।আজ ০২ আগস্ট সিনিয়র সহকারী কমিশনার সাক্ষরিত নতুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. রাকিবুল হাসানের বদলির আদেশ স্থগিত করা হয় এবং তাকে বর্তমান কর্মস্থল রাণীনগরেই দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় রাণীনগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জনমতের প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে মন্তব্য করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :