1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

বর্ষায় পানিতে তলিয়ে যায় ভোলবাড়ীর একমাত্র সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলার সাতার বাড়ীয়া (১১নং) ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ভোলবাড়ী গ্রামের একমাত্র যোগাযোগ সড়কটি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন না হওয়ায় প্রতি বছর বর্ষাকালে তাদের দুর্ভোগের শেষ থাকে না। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা।

গ্রামবাসী জানান, ভোলবাড়ী গ্রামে একটি দাখিল মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি স্থানীয় বাজার রয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বর্ষাকালে সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, ব্যবসায়ীদের পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। বর্ষা এলেই রাস্তাটি পানিতে ডুবে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যেতে অনেক কষ্ট হয়।”

আরেক বাসিন্দা জানান, “বছরের পর বছর ধরে আমরা এই সমস্যার মধ্যে বসবাস করছি। রাস্তাটি একটু উঁচু করে সংস্কার করা হলে গ্রামের মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”

শিক্ষার্থীদের অভিভাবকরাও দ্রুত সড়কটির উন্নয়নের দাবি জানিয়েছেন। তারা বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো অনেক সময় কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, ভোলবাড়ী গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক। এতে শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :