1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত

জুলাই আন্দোলনের শহীদ শেখ ফাহমিন এর কবর জিয়ারত করলেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:জুলাই গণআন্দোলনের শহীদ শেখ ফাহমিন জাফরের কবর আজ ০২ আগস্ট) জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার আব্দুর রাকিব। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা জামায়াতের আমির মাওলানা তোজাম্মেল হক,জামায়াতে নেতা মো.খবিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার ওসমান গনি, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মতিউর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে শহীদ শেখ ফাহমিন জাফরের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জুলাই গণআন্দোলনে নিহত সকল শহীদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

জানা যায়, শহীদ শেখ ফাহমিন জাফর নওগাঁ জেলার আত্রাই উপজেলার সন্তান। তিনি টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের পরিবর্তনের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের এক পর্যায়ে তিনি শহীদ হন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক নেমে আসে।

কবর জিয়ারতকালে নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব শহীদ শেখ ফাহমিন জাফরের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, মহান আল্লাহ যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দান করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও সহমর্মিতা কামনা করেন তারা।

শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন—আল্লাহপাক যেন শহীদ শেখ ফাহমিন জাফরসহ জুলাই আন্দোলনের সকল শহীদকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :