মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার কৃতি সন্তান মাসুদ রানা ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করে নিজ উপজেলা ও জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নিয়োগপ্রাপ্ত ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী এবং সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছেন।
মাসুদ রানার এই সাফল্যে আত্রাই উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সহকারী পুলিশ সুপার হিসেবে মাসুদ রানা সততা, দক্ষতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও সমুন্নত রাখবেন। পাশাপাশি তাঁর এই অর্জন আত্রাইয়ের নতুন প্রজন্মকে বিসিএসসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেবায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন তারা।
Leave a Reply