নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাই উপজেলার জাতামরুল উত্তরপাড়া (জিওনি-পাড়া) গোরস্থান সংলগ্ন আরিফ ব্রিকস ইটভাটার রাস্তার মুখ থেকে একটি নীল রঙের সোনালিকা (SONALIKA) ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটির মালিক উপজেলার জাতামরুল উত্তরপাড়া (জিওনি-পাড়া) গ্রামের বাসিন্দা মো. ফয়সাল প্রামানিক (পিতা: মো. জুয়েল প্রামানিক)। প্রতিদিনের মতো বুধবার রাতে ইটভাটার রাস্তার মুখে ট্রাক্টরটি রাখা ছিল। বৃহস্পতিবার ভোরে সেখানে গিয়ে ট্রাক্টরটি না দেখে খোঁজাখুঁজি শুরু করেন মালিক। পরে আশপাশের বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও কোনো সন্ধান না পাওয়ায় ট্রাক্টরটি চুরি হয়েছে বলে নিশ্চিত হন।
ট্রাক্টরটির মালিক মো. ফয়সাল প্রামানিক জানান, চুরি যাওয়া ট্রাক্টরটি নীল রঙের সোনালিকা (SONALIKA) ব্র্যান্ডের। কেউ ট্রাক্টরটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭১৬-৪২৮৫২৯ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
এদিকে, ট্রাক্টর চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ট্রাক্টরটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
Leave a Reply