1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

শতবর্ষী মসজিদের রাস্তায় গাছ-বেড়া, আ.লীগ নেতা মজিদ মল্লিকের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬


নিজস্ব প্রতিবেদক
:নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলা (০১নং) ইউনিয়নের মির্জাপুর গ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এরই মধ্যে মসজিদে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ লাগিয়ে এবং বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে ১ নম্বর শাহগোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিদ মল্লিকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মসজিদের মুসল্লি, কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দাতা মরহুম আহাদ আলী সোনারের উদ্যোগে প্রতিষ্ঠিত মির্জাপুর মাদ্রাসা মসজিদটি শত বছরেরও বেশি সময় ধরে এলাকার ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় মসজিদের দেয়ালে ফাটল, পলেস্তারা খসে পড়া, স্যাঁতসেঁতে পরিবেশ এবং অবকাঠামোগত দুর্বলতা এখন ভয়াবহ রূপ নিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন মুসল্লিরা।

এদিকে মসজিদে প্রবেশের গুরুত্বপূর্ণ পথটি গাছ লাগিয়ে ও বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি কোনো ব্যক্তিগত পথ নয়; বরং দীর্ঘদিন ধরে মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এতিমখানার শিশুরা এই পথ ব্যবহার করে আসছেন। পথে বাধা সৃষ্টি করায় শিশু শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নামাজ আদায়েও চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

মসজিদের ইমাম অভিযোগ করে বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের পথ সংকুচিত বা বন্ধ করে দেওয়া শুধু দুঃখজনকই নয়, এটি মুসল্লিদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করার সামিল। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মুসল্লিরা জানান, একটি শতবর্ষী মসজিদের এমন বেহাল অবস্থা এবং যাতায়াতের পথে ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারাও বলেন, বছরের পর বছর ধরে ব্যবহৃত একটি জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখিয়ে যদি সাধারণ মানুষের ধর্মীয় উপাসনার পথও বাধাগ্রস্ত করা হয়, তাহলে সেটি আইনের শাসনের জন্যও প্রশ্নবিদ্ধ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, মসজিদটির জরুরি সংস্কার এবং যাতায়াতের পথের প্রতিবন্ধকতা অপসারণ এখন সময়ের দাবি। এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মজিদ মল্লিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

এলাকাবাসীর জোর দাবি, শতবর্ষী এই ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা, মুসল্লি ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং যাতায়াতের পথ থেকে সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণে প্রশাসন যেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পর্ব-০৪

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :