1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগের একটি ফেসবুক লাইভ চলাকালীন জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তি রাণীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান।

রোববার (৯ আগস্ট) বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলামকে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ইউএনও।

অভিযোগ রয়েছে, আত্রাই উপজেলার হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তি রাণী গত ৫ আগস্ট আওয়ামী লীগের একটি ফেসবুক লাইভ চলাকালীন জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় বিভিন্ন মহল থেকে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগের বিষয়ে শিক্ষিকা মুক্তি রাণীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :