1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ইউরোপে পাঠানোর প্রলোভন, পাকিস্তানে ১১ বাংলাদেশিকে রেখে ১ কোটি ৬৫ লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন আত্রাইয়ের প্রয়োজনীয় রাস্তাগুলো পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র আত্রাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত আত্রাই প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগ নেতাদের নিয়ে কেক কর্তন,প্রশ্নের মুখে ইউএনও-ওসি ও বিএনপি নেতারা আত্রাইয়ে দুই প্রতিষ্ঠানে শতভাগ ফেল, ৫৪ প্রতিষ্ঠানে অকৃতকার্য ৯৫০ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে সাভারে ২৮ লাখ টাকা ও ২২ ভরি সোনা চুরি; ঘটনাস্থলে ওসি, মালামাল উদ্ধারের আশ্বাস জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীকে কারণ দর্শানোর নোটিশ

নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগী কৃষক এমরান হোসেনের মিশ্র ফল বাগানে ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক মাঠ দিবসে ড্রিপ সেচ প্রযুক্তির কার্যকারিতা পানি সাশ্রয়, সেচের দক্ষতা বৃদ্ধি, ফসলের উৎপাদনশীলতা এবং কৃষকের উৎপাদন খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে স্থাপিত ড্রিপ সেচ ব্যবস্থা প্রদর্শন করা হয় এবং কৃষকদের ড্রিপ সেচ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারবিধি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় কৃষকরা ড্রিপ সেচ ব্যবস্থার ব্যবহারিক সুবিধা সম্পর্কে মতামত প্রদান করেন এবং পানি সাশ্রয়ী কৃষি প্রযুক্তি সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

উক্ত কৃষক মাঠ দিবসে স্থানীয় কৃষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সহকারী প্রকৌশলী তারিক আজিজ,উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড, বগুড়া,সহকারী পরিচালক সামসুজ্জামান সুমন,ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউএসডিও প্রতিনিধি গীতা মিস্ত্রি,মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় সরকারের প্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, উপকারভোগী কৃষক মোঃ এমরান হোসেন, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পানি সাশ্রয়ী ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ড্রিপ সেচ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :