1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাবাসীর আস্থার ঠিকানা “ইউএনও” মো. মনিরুজ্জামান সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগ অনিয়মের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ চুক্তিতে ২১ মাস ধরে পদে কর্মকর্তা সাভারের কলমায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন সাভার ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত ইউরোপে পাঠানোর প্রলোভন, পাকিস্তানে ১১ বাংলাদেশিকে রেখে ১ কোটি ৬৫ লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন আত্রাইয়ের প্রয়োজনীয় রাস্তাগুলো পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র আত্রাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত

আত্রাই উপজেলাবাসীর আস্থার ঠিকানা “ইউএনও” মো. মনিরুজ্জামান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলার পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন সমস্যা ও মানুষের দুর্ভোগকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন তিনি।

২০২৬ সালের ১৪ মে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. মনিরুজ্জামান। যোগদানের পর থেকেই সরকারি দপ্তরের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যা সরেজমিনে দেখতে ছুটে যাচ্ছেন তিনি। দিন-রাতের হিসাব না করে মানুষের প্রয়োজন ও জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে কাজ করছেন।

আত্রাইয়ের কোথাও রাস্তার সমস্যা, কোথাও জলাবদ্ধতা, কোথাও অসহায় মানুষের দুর্ভোগ- সমস্যার খবর পেলেই দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন ইউএনও মো. মনিরুজ্জামান। তাঁর এমন সক্রিয় ভূমিকার কারণে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্বও অনেকটাই কমেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মাত্র কয়েক মাসের দায়িত্বকালেই তাঁর বিভিন্ন উদ্যোগ ও তৎপরতায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের অভিযোগ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রবণতা তাঁকে একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত করে তুলেছে।

আত্রাইবাসীর প্রত্যাশা, তাঁর এই কর্মচাঞ্চল্য ও জনকল্যাণমুখী উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। পিছিয়ে পড়া আত্রাইকে আরও উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তাঁর নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :