1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে রয়েছেন মো. কামাল হোসেন। তিনি সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে নিজের চাচাকে বাবা হিসেবে পরিচয় দিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে কামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় দুদক মামলা দায়ের করলে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।

গত ২৮ জানুয়ারি তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। বুধবার মামলার ধার্য তারিখে হাজিরার জন্য তাকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে আদালতের নির্দেশে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর গত বছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন কামাল হোসেন। পরে ২৩ ডিসেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

সেদিন আদালত তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা এবং ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত নির্দিষ্ট শর্তে তার জামিন মঞ্জুর করেন। তবে পরবর্তীতে আদালতের দেওয়া শর্ত যথাযথভাবে পালন না করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগের সত্যতা এবং তার বিরুদ্ধে আনা অন্যান্য বিষয় আদালতের বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :