1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ২১, সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা মীর আলাউদ্দিন, মেহেদী হাসান, আরিফুল ইসলাম ও আবুবকর সিদ্দিক প্রমূখ।

সম্মেলন সফল করতে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথি আমন্ত্রণসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আগামী ১০ অক্টোবর সকাল ১০ টায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের জাতীয় সম্মেলন-২০২৬ জাতীয় প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সাংবাদিক নির্যাতন বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সারাদেশের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :