1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস আত্রাই থানার চার এসআইকে বিভিন্ন স্থানে বদলি আত্রাইয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য সংযোজনের অভিযোগ,পুলিশ সুপারের দ্বারস্থ বাদী সংবাদ প্রকাশের পর অসুস্থ কোহিনূরের পাশে মানবিক কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ আত্রাইয়ে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় নারীসহ দুজনকে পিটিয়ে জখমের অভিযোগ আত্রাই রেল যোগাযোগে নতুন দিগন্ত, আধুনিক আহসানগঞ্জ স্টেশন নির্মাণের উদ্যোগ আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম

আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাই (নওগাঁ) উপজেলা: নওগাঁর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আত্রাই (নাটোর) সিএনজি স্ট্যান্ড এলাকায় মেসার্স মালেক অ্যান্ড সন্স মৎস্য ও পশুখাদ্যের দোকানে এ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।

অভিযানকালে মৎস্য খাদ্য ও পশুখাদ্য সংক্রান্ত কাগজপত্র ও আইনগত বিষয়াদি পরিদর্শন করা হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশুসম্পদ আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বলেন, “মৎস্য ও পশুখাদ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে। ভোক্তাদের নিরাপত্তা এবং মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে প্রযোজ্য বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্টরা জানান, মৎস্য ও পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :