1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস আত্রাই থানার চার এসআইকে বিভিন্ন স্থানে বদলি আত্রাইয়ে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য সংযোজনের অভিযোগ,পুলিশ সুপারের দ্বারস্থ বাদী সংবাদ প্রকাশের পর অসুস্থ কোহিনূরের পাশে মানবিক কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ আত্রাইয়ে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় নারীসহ দুজনকে পিটিয়ে জখমের অভিযোগ আত্রাই রেল যোগাযোগে নতুন দিগন্ত, আধুনিক আহসানগঞ্জ স্টেশন নির্মাণের উদ্যোগ আত্রাইয়ে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ, প্রতিবাদ করায় নারীসহ দুজনকে মারধরের অভিযোগ জাবির উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম

আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করায় নারীসহ দুইজনকে মারধর, বসতঘরের দরজায় ইট ও বাঁশের লাঠি দিয়ে হামলা এবং গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. ওয়াহেদা বেগম (৩৫) বাদী হয়ে আত্রাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের ওয়াহেদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার মো. নিলয়, মো. ভুট্ট, মোছা. আয়না বেগম ও মোছা. মৌ আক্তারের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওয়াহেদার দাবি, অভিযুক্তরা তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা ওয়াহেদা বেগমের বসতবাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় ওয়াহেদার মা মোছা. মাহমুদা (৬০) গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুষি, লাথি ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

অভিযোগে আরও বলা হয়, মাকে মারধরের প্রতিবাদ করায় ওয়াহেদা বেগমকেও এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। একপর্যায়ে বসতঘরের দরজায় ইট ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

ওয়াহেদার অভিযোগ, ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রতিবেশী উপস্থিত ছিলেন এবং তারা পুরো ঘটনা প্রত্যক্ষ করেন। পরে অভিযুক্তরা সুযোগ পেলে তাদের আরও গুরুতর ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মাহমুদাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওয়াহেদা বেগমও সেখানে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ওয়াহেদা বেগম। এ বিষয়ে তিনি আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। দীর্ঘদিনের চলাচলের রাস্তা নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটি দ্রুত সরেজমিনে দেখে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কারও চলাচলের পথ বেআইনিভাবে বন্ধ করে রাখা বা এ নিয়ে সংঘাত সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগে মারধরের যে বিষয়টি বলা হয়েছে, সেটিও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, রাস্তা বন্ধের অভিযোগ এবং নারীসহ দুজনকে মারধরের বিষয়টি এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীর পরিবার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :