1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস আত্রাই থানার চার এসআইকে বিভিন্ন স্থানে বদলি

আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাইয়ে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

আটকরা হলেন- আত্রাই উপজেলার পতিসর গ্রামের মোছা. মিথিলা খাতুন (২০), স্বামী মো. খোরশেদ আলম, এবং বান্দাইখাড়া গ্রামের মো. মাসুদ রানা (৫০), পিতা মৃত মানিক উল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের পৃথক অভিযানে প্রথমে পতিসর গ্রামে মিথিলা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ হেফাজত থেকে নিজ হাতে বের করে দেওয়া ১ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

অপরদিকে, একই রাতে উপজেলার বান্দাইখাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আত্রাই থানা পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :